ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের কয়েকটি মুসলিম দেশ পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী ২৭ মে ঈদ উদ্যাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশে ঈদ পালনের সম্ভাব্য তারিখ হতে পারে ২৮ মে।
সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার ‘উম আল কুরা’ অনুযায়ী আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী ১৬ মে দেশটিতে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে ৩০তম দিন হবে। অর্থাৎ জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হলে ২৭ মে ঈদ উদ্যাপনের সম্ভাবনা তৈরি হয়েছে।
অন্যদিকে পাকিস্তান জানিয়েছে, আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা পালিত হতে পারে। যুক্তরাজ্য ও ইউরোপে নতুন চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২৭ মে বা ২৮ মে ঈদ শুরু হতে পারে বলে জানিয়েছে শীর্ষস্থানীয় মিডিয়া প্ল্যাটফর্ম হাইফেন অনলাইন। সংযুক্ত আরব আমিরাতের হিসাব অনুযায়ী ২৬ মে আরাফাতের দিন এবং ২৭ মে ঈদুল আজহা পালিত হবে।
সাধারণত বাংলাদেশে মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদ্যাপিত হয়ে থাকে। সেই হিসেবে আগামী ২৮ মে বাংলাদেশে ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পর আসে জিলহজ মাস এবং এই মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদ্যাপিত হয়।
তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে জিলহজ মাসের শুরু ও ঈদুল আজহার নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত