ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
আনন্দমুখর ও প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিতের চেষ্টা চলছে: ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের প্রতিটি শিশুর জন্য নিরাপদ, আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং আনন্দমুখর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। তার মতে, প্রাথমিক শিক্ষা শুধু পাঠদানেই সীমাবদ্ধ নয়; এটি শিশুর সামগ্রিক বিকাশের ভিত্তি তৈরি করে। এ লক্ষ্যকে সামনে রেখে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তির সংযোজন, খেলাধুলার সুযোগ বৃদ্ধি, প্রাক-প্রাথমিক শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন নতুন উন্নয়ন প্রকল্প নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও স্মার্ট প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। শহর, গ্রাম ও পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান বৈষম্য কমিয়ে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে প্রাথমিক শিক্ষায় মৌলিক সাক্ষরতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভাষা শিক্ষার ক্ষেত্রে পাঠ অনুধাবন, শ্রবণ দক্ষতা, কথোপকথন, লিখন এবং সামগ্রিক ভাষাগত সক্ষমতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল এডুকেশন ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে, যেখানে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, স্মার্ট অ্যাসেসমেন্ট, স্কুল ব্যবস্থাপনা, শিক্ষক উপস্থিতি, পাঠ পরিকল্পনা এবং শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ একক ডিজিটাল প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত থাকবে।সব মিলিয়ে ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা প্রযুক্তিনির্ভর হবে বলেও তিনি জানান।
সভায় প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (পিইডিপি)-৫ প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এতে প্রকল্পের বিভিন্ন উপাদান, বাস্তবায়ন কৌশল, মনিটরিং ব্যবস্থা, শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ, ডিজিটাল শিক্ষা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো তুলে ধরা হয়।উল্লেখ করা হয়, চলমান ও প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প, মডেল বিদ্যালয় ও সিটি করপোরেশন এলাকায় অবকাঠামো উন্নয়ন, জরাজীর্ণ বিদ্যালয় পুনর্গঠন, খেলাধুলার মাঠ উন্নয়ন, প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষ সজ্জিতকরণ, মিড ডে মিল (২য় পর্যায়), নেক্সটজেন প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, পার্বত্য অঞ্চলের বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সৌরবিদ্যুৎ স্থাপন, ঢাকা মহানগরীর বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন, সব পিটিআই-এর অবকাঠামো উন্নয়ন এবং ইউনিয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান (এনডিসি) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো