ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
টুর্নামেন্টে পক্ষপাতের অভিযোগ, শিক্ষামন্ত্রীর কাছে বিচার চাইল শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: ‘উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’কে ঘিরে আয়োজনে পক্ষপাতের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে বিচার দাবি করেছে ক্ষুদে শিক্ষার্থীরা। শুক্রবার (১ মে) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চে থাকা শিক্ষামন্ত্রীর সামনে এসে খেলায় অংশ নেওয়া কয়েকজন প্রাথমিক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়ে এবং তাদের অভিযোগ তুলে ধরে। এ সময় শিক্ষামন্ত্রী মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং ধৈর্য সহকারে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, টুর্নামেন্টে কর্তৃপক্ষের সিদ্ধান্ত ন্যায্য ছিল না। পরে শিক্ষামন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, আগামী বছর আবারও এই খেলার আয়োজন করা হবে এবং এ বিষয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।একই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, শর্তসাপেক্ষে সুপারিশপ্রাপ্ত প্রায় ১৪ হাজার ৩০০ সহকারী শিক্ষককে দ্রুত নিয়োগ দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, দ্রুততার সঙ্গে পরীক্ষা নেওয়ায় কিছু প্রশ্ন ও সমালোচনা তৈরি হলেও, সব দিক বিবেচনা করে সরকার নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নের কাজ করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার