ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রার্থীদের সঙ্গে প্রতিমন্ত্রীর আলোচনা
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও এখনো নিয়োগ ও পদায়ন না পাওয়া প্রার্থীদের সঙ্গে আলোচনা করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রবিবার (২৬ এপ্রিল) রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া প্রার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে তিনি কথা বলেন।
বিকেলে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানান, শাহবাগে অবস্থানরত সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের প্রতিনিধিদের সঙ্গে তিনি কথা বলেছেন। তারা তাদের দাবি ও বর্তমান পরিস্থিতি বিস্তারিতভাবে তুলে ধরলে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
একই দিনে সকাল ১১টা থেকে জাতীয় জাদুঘরের সামনে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। নিয়োগ ও পদায়ন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তারা এই কর্মসূচি পালন করেন। পরে আন্দোলনস্থলে উপস্থিত হয়ে তাদের সঙ্গে কথা বলেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম। তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, রাস্তা অবরোধ না করে কয়েকজন প্রতিনিধি নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা করার পরামর্শ দেওয়া হয়, যাতে সরাসরি সমাধানের পথ বের করা যায়।
এর আগে গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। তাদের তথ্য অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যেখানে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়। ফল প্রকাশের পর তারা প্রয়োজনীয় স্বাস্থ্য সনদ ও ডোপ টেস্টসহ সব নথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দেন। তবে আড়াই মাস পার হলেও এখনো তারা নিয়োগপত্র পাননি বলে অভিযোগ করেন।
সবশেষে আন্দোলনকারীরা জানিয়েছেন, আলোচনার অগ্রগতি ও সিদ্ধান্তের ভিত্তিতে তারা পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন এবং এখনো শাহবাগে অবস্থান চালিয়ে যাচ্ছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক