ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের প্রতিনিধিদল মন্ত্রণালয়ে
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে থেকে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর সঙ্গে আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছে। শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে চলমান অবস্থান কর্মসূচি থেকে দুপুর ১২টায় এ তথ্য জানান আন্দোলনকারীরা।
রোববার (আজ) বেলা ১১টায় জাতীয় জাদুঘরের সামনের সড়কে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অবস্থান শুরু করেন সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। পরে ঢাকা মহানগর পুলিশের (ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলমের অনুরোধে তারা আলোচনার জন্য একটি প্রতিনিধিদল পাঠাতে সম্মত হন।
এর আগে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কিছুটা উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশের ব্যারিকেডের ভেতরেই তারা সমাবেশ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, আলোচনার ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে এবং তারা এখনো জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন।
গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হয়। এরপর ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যেখানে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করা হয়। জেলাভিত্তিক তালিকাও প্রকাশ করা হলেও ফল ঘোষণার আড়াই মাস পার হলেও এখনো তাদের যোগদান প্রক্রিয়া শুরু হয়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক