ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
এসএসসি প্রশ্নপত্রে জিরো টলারেন্স নীতি সরকারের
নিজস্ব প্রতিবেদক: চলমান এসএসসি পরীক্ষাকে ঘিরে প্রশ্নপত্র ফাঁসের গুজব ও প্রতারণা রোধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
রোববার (২৬ এপ্রিল) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। একই সঙ্গে প্রতারক চক্র বিভিন্ন কৌশলে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করছে বলেও উল্লেখ করেন তিনি।
‘প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি: অপপ্রচার থেকে সচেতন থাকা জরুরি’ শিরোনামের ওই পোস্টে মাহদী আমিন বলেন, ভুয়া প্রশ্নপত্র তৈরি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সম্প্রতি প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারকৃতরা অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে একটি স্বচ্ছ ও সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থাকে ব্যাহত করার চেষ্টা করেছে। পাশাপাশি তারা প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ, হতাশা ও নৈতিক সংকট তৈরি করার অপচেষ্টা চালায়।
প্রতারক চক্রের কৌশল ব্যাখ্যা করে তিনি বলেন, তারা প্রথমে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে টাকা নেয়, এরপর নানা অজুহাতে সময়ক্ষেপণ করে এবং শেষ পর্যন্ত গ্রুপ বন্ধ করে উধাও হয়ে যায়। এছাড়া পরীক্ষা শুরু হওয়ার পর প্রশ্ন সংগ্রহ করে সেটিকে আগে থেকেই ফাঁস করা হয়েছিল—এমনভাবে উপস্থাপন করে, যাতে শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়।
তিনি আরও জানান, পরীক্ষার আগে আপলোড করা ভুয়া প্রশ্নের ছবি সরিয়ে পরে আসল প্রশ্ন বসিয়ে দেওয়া হয়, যাতে পরবর্তীতে তা দেখিয়ে বিশ্বাসযোগ্যতা তৈরি করে নতুন করে প্রতারণা করা যায়। অতীতেও এ ধরনের অপকৌশলের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হয়েছে বলে উল্লেখ করেন তিনি এবং বলেন, বর্তমান সরকারের আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সতর্ক রয়েছে।
সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, সুনাগরিক তৈরির উপযোগী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক