ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ডিসেম্বরে এসএসসি-এইচএসসি ও দ্রুত ভর্তি পরিকল্পনা: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষাব্যবস্থায় সেশনজট কমাতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বর মাসে আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে এইচএসসি পরীক্ষার পরপরই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
শনিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক/কর্মচারী বদলী নীতিমালা-২০২৬’ সংক্রান্ত এক আলোচনায় তিনি এসব তথ্য তুলে ধরেন।
শিক্ষামন্ত্রী বলেন, দুই বছরের শিক্ষাক্রম নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে, যাতে কোনো ধরনের সেশনজট তৈরি না হয়। এ জন্য সব কার্যক্রম সমন্বিতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। ডিসেম্বর মাসকে পরীক্ষার চূড়ান্ত সময় হিসেবে ধরে সিলেবাস শেষ করে পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এরপর দ্রুত ফল প্রকাশ করে ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে, যাতে শিক্ষার্থীদের সময় অপচয় না হয়।
তিনি আরও জানান, ফল প্রকাশের পরপরই ভর্তি পরীক্ষা শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে কোচিং নির্ভরতা কমবে এবং শিক্ষার্থীরা এক ধাপ থেকে পরবর্তী ধাপে সহজে অগ্রসর হতে পারবে।
শেষে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমন্বয় করে পুরো পরীক্ষা ও ভর্তি প্রক্রিয়াকে একটি ধারাবাহিক কাঠামোর মধ্যে আনার কাজ চলছে, যাতে কোথাও কোনো বিরতি বা জটিলতা তৈরি না হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক