ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
কেন হয়নি নবম পে-স্কেল? কারণ জানালেন সাবেক প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের সময় সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত ‘নবম পে-স্কেল’ বাস্তবায়ন করতে না পারা একটি বড় আক্ষেপের বিষয় বলে মন্তব্য করেছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, পরিকল্পনার অভাব নয়, বরং সময়ের স্বল্পতার কারণেই এই উদ্যোগটি কার্যকর করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২২ এপ্রিল) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম জানান, সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত পে-কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছিল। এমনকি অর্থ মন্ত্রণালয় এই পে-স্কেল বাস্তবায়নের জন্য ৩০ হাজার কোটি টাকা সংরক্ষণ (Reserve) করেছিল। কিন্তু সরকার এমন এক সময়ে ছিল যখন সময় স্বল্পতার কারণে এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। একে তিনি নিজের জন্য একটি ‘বড় দুঃখের বিষয়’ হিসেবে অভিহিত করেছেন।
সরকারি কর্মকর্তাদের নিয়ে প্রচলিত দুর্নীতির ধারণার বিপরীতে নিজের অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, “সিনিয়র সচিব হিসেবে ১৮ মাস কাজ করে আমি দেখেছি, বেশিরভাগ সরকারি কর্মী অত্যন্ত সৎ, আন্তরিক এবং পরিশ্রমী।” আমলাতন্ত্রের ওপর জনগণের আস্থা ফেরাতে তাদের জীবনযাত্রার মানোন্নয়ন জরুরি বলেও তিনি মনে করেন।
শফিকুল আলম বেতনের উদাহরণ টেনে বলেন, একজন সিনিয়র সচিবের মোট বেতন ১ লাখ ৮০ হাজার টাকা হলেও সব খরচ বাদে হাতে থাকে ১ লাখ ২৬ হাজার টাকার মতো (প্রায় ১ হাজার ডলার)। ভারতের সমমানের কর্মকর্তাদের তুলনায় এই বেতন অনেক কম। তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালনকালে আমাকে প্রতি মাসে নিজের সঞ্চয় থেকে টাকা খরচ করতে হয়েছে শুধু একটি সাধারণ জীবন যাপন করার জন্য।”
তিনি আরও উল্লেখ করেন যে, জ্বালানি তেলের দাম বাড়ার ফলে সরকারি কর্মচারীদের ওপর আর্থিক চাপ আরও বাড়বে। এই পরিস্থিতিতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে শফিকুল আলম বলেন, আগামী বাজেটে সরকারি কর্মচারীদের বেতন যথাযথভাবে বৃদ্ধি করা উচিত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি