ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জামিন পেলেন শিশুসহ কারাগারে যাওয়া সেই শিল্পী বেগম
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক একটি মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী মোসা. শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ৫ হাজার টাকা মুচলেকায় তার জামিন আদেশ দেন।
এদিন শিল্পী বেগমকে তার সন্তানসহ আদালতে হাজির করা হয়। বিকেলে শুনানির প্রথম পর্যায়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জোনাঈদ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। পরবর্তীতে আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন পুনর্বিবেচনার (Reconsideration) আবেদন করলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তা মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক শেখ নজরুল ইসলাম আসামিকে কারাগারে আটকে রাখার আবেদন করেছিলেন। আবেদনে উল্লেখ করা হয়, শিল্পী বেগম বৈষম্যবিরোধী আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তদন্তের স্বার্থে তাকে জেলহাজতে রাখা প্রয়োজন।
মামলার এজাহার অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. তাহমিদ মুবিন রাতুল গত ১৬ জুলাই চানখাঁরপুল এলাকায় আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হন। পরবর্তীতে ২৩ জুলাই শিল্পী বেগমের নির্দেশে একদল লোক ওই শিক্ষার্থীর তেজগাঁওয়ের বাসায় হামলা চালায়। হামলায় আসবাবপত্র ভাঙচুর, লুটপাট এবং ভুক্তভোগীর পিতা মো. সোহেল রানাকে মারধরের অভিযোগ আনা হয়। এই ঘটনায় ২০২৫ সালের ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় মামলাটি দায়ের করা হয়েছিল। গত ২০ এপ্রিল রাতে শিল্পী বেগমকে তার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত