ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঝরে পড়া শিক্ষার্থীদের মূলধারায় ফেরাবে উপানুষ্ঠানিক শিক্ষা: ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের শিক্ষার সুযোগবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং সবার জন্য জীবনব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্টি করাই উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রধান লক্ষ্য। বিশেষ করে ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে উপানুষ্ঠানিক শিক্ষা একটি অত্যন্ত কার্যকর মাধ্যম।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর মহাখালীতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর (BNFE) সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নির্বাচনী ইশতেহারে শিক্ষার মূল লক্ষ্য হিসেবে ‘দক্ষতা বৃদ্ধি’কে নির্ধারণ করেছেন। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লক্ষ্য ও উদ্দেশ্য প্রধানমন্ত্রীর এই রূপকল্পের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।” তিনি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে এই খাতের কার্যক্রমকে আরও মানসম্মত ও সম্প্রসারিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, কেবল শিক্ষার হার বাড়ালেই হবে না, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের এমনভাবে দক্ষতাভিত্তিক শিক্ষা দিতে হবে যাতে তারা ভবিষ্যৎ কর্মজীবনে স্বাবলম্বী হতে পারে। এছাড়া মাঠপর্যায়ের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় ব্যুরোর চলমান প্রকল্পের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ