ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আমার সঙ্গে তুলনা করে অন্য নারীদের হেয় করছেন: মানসুরা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপি ঘোষিত ৩৬ জন প্রার্থীর তালিকায় মনোনয়ন পেয়েছেন ছাত্রদলের নেত্রী মানসুরা আক্তার। এ বিষয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে সমর্থকদের প্রতি সংযত আচরণের আহ্বান জানিয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে মানসুরা আক্তার বলেন, তাকে সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন দেওয়ায় তিনি দল ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘ এক দশকের লড়াইয়ের এই অর্জনে সহযোদ্ধাদের ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, কিছু সমর্থক অন্য নারীদের হেয় করে মন্তব্য করছেন, যা অনভিপ্রেত। বিজয়ের সময় বিনয়ী থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাইবার স্পেসে তাকে বুলিংয়ের সময় যাঁরা পাশে ছিলেন, এখন সময় এসেছে সেই একই বিনয় বজায় রাখার।
তিনি আরও লেখেন, দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, আমার কিছু শুভাকাঙ্ক্ষী ভাই আমার সঙ্গে তুলনা করে অন্য নারীদের হেয় করছেন। এটি সর্বাবস্থায় ঘৃণিত। আপনারা এই কাজের মাধ্যমে আমার এই বিজয়কে কলুষিত করছেন। মনে রাখবেন, পরাজয়ে প্রতিজ্ঞ বীর, বিজয়ে বিনয়ী।
সবশেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে সমর্থন ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর