ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন মাউশি ডিজি
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বদলি কার্যক্রম চালুর পথে আরও এক ধাপ অগ্রগতি হয়েছে। সংশ্লিষ্ট বদলি সফটওয়্যার প্রায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ফলে আগামী মাস থেকে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের প্রাথমিক কার্যক্রম শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।
রবিবার (১৯ এপ্রিল) এক সাক্ষাৎকারে এ তথ্য জানান মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
তিনি বলেন, “বদলির সফটওয়্যার পুরোপুরি প্রস্তুত। আশা করছি চলতি সপ্তাহেই এটি লাইভ করা হবে। টেলিটক এ বিষয়ে কাজ করছে। আগামী মাসের শুরুতে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ শুরু হবে এবং পরে সেগুলো সফটওয়্যারে ইনপুট দেওয়া হবে। এরপরই বদলি আবেদন গ্রহণ শুরু হবে।”
বদলি আবেদন কবে শুরু হতে পারে এ প্রশ্নের জবাবে তিনি আরও জানান, “মে মাসের মধ্যেই শিক্ষক বদলি আবেদন গ্রহণ শুরু করার পরিকল্পনা রয়েছে। বিষয়টি চূড়ান্ত করতে কাজ চলছে।”
উল্লেখ্য, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকরা আগে বদলির সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। পরবর্তী সময়ে আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় বদলি চালুর উদ্যোগ নেয় এবং একটি নীতিমালাও প্রণয়ন করে। তবে আইনি জটিলতা, নীতিমালা সংশোধন এবং সফটওয়্যার প্রস্তুত না থাকায় কার্যক্রম শুরু বিলম্বিত হয়। ডেমো প্রদর্শনের পর সফটওয়্যার অনুমোদন পেলেও এখনো মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শুরু না হওয়ায় বদলি কার্যক্রম পুরোপুরি চালু হতে কিছুটা সময় লাগবে বলে জানা গেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত