ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনা করে প্রত্যাহারের জন্য সরকার ইতোমধ্যে কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মনোয়ার হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
আইনমন্ত্রী বলেন, এর আগে অন্তর্বর্তী সরকারও এ ধরনের মামলা প্রত্যাহারের জন্য একটি কমিটি গঠন করেছিল। তবে সেই কমিটির নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী কোনো হত্যা মামলা প্রত্যাহার করা হয়নি।
তিনি জানান, চলতি বছরের ৫ মার্চ জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যায়ে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির দায়িত্ব হচ্ছে রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলাগুলো চিহ্নিত করে প্রত্যাহারের সুপারিশ করা।
এছাড়া জেলা কমিটির সুপারিশ যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এই কেন্দ্রীয় কমিটি সুপারিশগুলো পর্যালোচনা করে মামলা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে।
আইনমন্ত্রী আরও বলেন, সংসদ সদস্যসহ যে কোনো ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক রাজনৈতিক মামলার ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করলে তা যাচাই করা হবে। পর্যালোচনায় মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, এ ধরনের মামলা থেকে ভুক্তভোগীদের প্রতিকার দিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত