ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শহীদ পরিবারের অনুরোধে অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জুলাই বিপ্লব ও গণভোটের রায় রক্ষাসহ ৩ দফা দাবিতে টানা ৭২ ঘণ্টা আমরণ অনশনের পর অবশেষে অনশন ভাঙলেন শিক্ষার্থীরা। সরকার পক্ষ বা বিরোধী দল থেকে কোনো আনুষ্ঠানিক আশ্বাস না পেলেও শহীদ পরিবারের সদস্যদের অনুরোধে তারা অনশন ভাঙতে রাজি হন।
শনিবার (১০ এপ্রিল) বেলা ৩টায় শহীদ ফারহান ফাইয়াজ, শহীদ সাইদুল ইসলাম, শহীদ জাবের, শহীদ সৈকতসহ কয়েকজন শহীদ পরিবারের সদস্যরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তারা গণভোট বাস্তবায়নের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আশ্বাস দিয়ে ডাবের পানি পান করিয়ে অনশন ভাঙান।
অনশন ভাঙার পর অসুস্থ অবস্থায় শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
অনশনে অংশ নেন মো. সাদিক মুনওয়ার মুনেম, সাকিবুর রহমান এবং শেখ মোস্তাফিজ। তারা বিভিন্ন দাবি আদায়ে দীর্ঘ সময় অনশনে ছিলেন।
গত কয়েক দিনে এই অনশন ঘিরে রাজু ভাস্কর্যে ব্যাপক সংহতি জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক নেতা, সংসদ সদস্য ও ছাত্রনেতারা। উপস্থিত ছিলেন মামুনুল হক, নাসীরুদ্দীন পাটওয়ারী, ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তারা অনশনকারীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে