ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিশ্ববিদ্যালয় নাম দিলেই বিশ্ববিদ্যালয় হয়ে যায় না: ড. কামরুল হাসান
নিজস্ব প্রতিবেদক: অধ্যাপক ড. কামরুল হাসান মামুন বলেছেন, সংসদে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল’ পাস হওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা গেলেও কেবল নাম পরিবর্তন করলেই শিক্ষার গুণগত মান উন্নত হবে এমন ধারণা বাস্তবসম্মত নয়। তার মতে, বিশ্ববিদ্যালয় রূপান্তরের প্রকৃত সাফল্য নির্ভর করে পরিকল্পনা, গবেষণা পরিবেশ ও মানসম্মত শিক্ষক নিয়োগের ওপর।
শুক্রবার (১০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, ৭টি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হলেও এর পেছনে সরকারের সুস্পষ্ট দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকা জরুরি। বিশেষ করে ট্যালেন্ট হান্টের মাধ্যমে শিক্ষক নিয়োগ বা গবেষণা পরিবেশ উন্নয়নের মতো বিষয়গুলো এখনো পরিষ্কার নয়।
তিনি উদাহরণ হিসেবে যুক্তরাজ্যের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কথা উল্লেখ করেন। তার মতে, ইম্পেরিয়াল কলেজ লন্ডন, ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং কিংস কলেজ লন্ডন নামে ‘কলেজ’ থাকলেও এগুলো বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত।
তিনি আরও বলেন, “নামে কী আসে যায়, বিশ্ববিদ্যালয় নাম দিলেই বিশ্ববিদ্যালয় হয়ে যায় না।” একটি মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে প্রয়োজন পর্যাপ্ত বাজেট, উন্নত গবেষণা পরিবেশ এবং দক্ষ শিক্ষক। তাই কেবল প্রশাসনিক পরিবর্তনের বাইরে গিয়ে শক্তিশালী একাডেমিক ও গবেষণা কাঠামো গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি