ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠানে কমছে সাপ্তাহিক ছুটি

২০২৬ এপ্রিল ০৯ ২০:০৯:২২

শিক্ষাপ্রতিষ্ঠানে কমছে সাপ্তাহিক ছুটি

বৈশ্বিক জ্বালানি সংকট, যানজট এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার বাস্তবতা বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় করোনাকালের মতো আবারও অনলাইন ক্লাশ চালুর সিদ্ধান্ত নিয়েছে। তবে এবার এটি হবে অনলাইন ও অফলাইন ক্লাশের সমন্বিত পদ্ধতি (ব্লেন্ডেড)।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সব স্কুলে একযোগে নয় নির্বাচিত সক্ষম শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে পদ্ধতিটি চালু করা হবে। পাশাপাশি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানিয়েছেন তিনি।

মন্ত্রী বলেছেন, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক ব্লেন্ডেড ক্লাশ শুরু হবে। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু প্রতিষ্ঠান প্রথম ধাপে অন্তর্ভুক্ত থাকবে।

পাঠক্রমের সময়সূচি:

সপ্তাহে ছয় দিন ক্লাশ হবে তিন দিন অনলাইনে ও তিন দিন সশরীরে।

সশরীরে ক্লাশ হবে শনিবার, সোমবার ও বুধবার।

অনলাইনে ক্লাশ হবে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার।

শুক্রবার থাকবে সাপ্তাহিক ছুটি।

মন্ত্রী আরও বলেছেন, শিক্ষকেরা স্কুলে উপস্থিত থেকে সশরীরে ক্লাশ পরিচালনা করবেন। যেসব শিক্ষা প্রতিষ্ঠান সক্ষম, সেখানেই ব্লেন্ডেড পদ্ধতি কার্যকর হবে।

শিক্ষা মন্ত্রণালয় আশা করছে, এই সমন্বিত পাঠক্রম শিক্ষার্থীদের প্রযুক্তি-ভিত্তিক ও প্রথাগত শিক্ষার মধ্যে সুষ্ঠু ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা... বিস্তারিত