×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

টঙ্গীর বস্তিতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবার

২০২৬ এপ্রিল ০৬ ২৩:০৬:১৮

টঙ্গীর বস্তিতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবার

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর নামাবাজার এলাকার নিশাতনগর বস্তিতে আকস্মিক অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্ধ্যার ব্যস্ত সময়ে লাগা এ আগুনে একাধিক ঘর পুড়ে যায়, ফলে ক্ষতিগ্রস্ত হন অনেক নিম্নআয়ের মানুষ। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ‘মিস্টার’-এর ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর টঙ্গী স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে নামাবাজার নিশাতবস্তির মিস্টারের ঘরে আগুন জ্বলতে দেখে বাসিন্দারা চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যে শিল্পী বেগম, সাখিনা বেগম ও ফালানের ঘরসহ আশপাশের ৩০ থেকে ৪০টি বস্তিঘরে আগুন ছড়িয়ে পড়ে।

টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনে আনুমানিক ৩০ থেকে ৪০টি বস্তিঘর পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।

ঘটনার পর ক্ষতিগ্রস্তদের মধ্যে আতঙ্ক ও দুশ্চিন্তা বিরাজ করছে। আগুনের কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্টরা তদন্ত চালিয়ে যাচ্ছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত