ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন
বরিশালের গৌরনদী উপজেলায় একটি তেলবাহী লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে চালকের দ্রুত সিদ্ধান্ত ও উপস্থিত বুদ্ধিমত্তার কারণে একটি ফিলিং স্টেশন বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে।
রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নাহার সিনেমা হল সংলগ্ন সেন্ট পিটার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে পরিদর্শনে আসেন মো. ইব্রাহীম, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক।
তিনি জানান, পদ্মা ডিপো থেকে পেট্রোলবোঝাই একটি লরি তেল সরবরাহের জন্য ফিলিং স্টেশনে প্রবেশ করে। হঠাৎ করেই লরিটিতে আগুন ধরে যায়। পরিস্থিতি বুঝে চালক দ্রুত লরিটি ফিলিং স্টেশন এলাকা থেকে বের করে গৌরনদী-আগৈলঝাড়া সড়কে নিয়ে যান। এতে ফিলিং স্টেশনটি আগুনের প্রভাব থেকে রক্ষা পায় এবং সম্ভাব্য বড় বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। ঘটনাটি কেন্দ্র করে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস-এর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে