ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
গবেষণাভিত্তিক এআই উন্নয়নে গুরুত্ব দিলেন ইউজিসি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: দেশের সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণাভিত্তিক জ্ঞান ও আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। একই সঙ্গে তিনি ভাষা, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বাস্তবতা অনুধাবন করতে সক্ষম এমন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ বিজ্ঞান একাডেমী আয়োজিত ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব মতামত তুলে ধরেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর কল্পনার বিষয় নয়; এটি স্বাস্থ্যসেবা, টেকসই উন্নয়ন এবং বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তবে জেনারেটিভ এআই দ্রুত বিস্তৃত হওয়ার ফলে কর্মসংস্থান, নৈতিকতা ও তথ্য নিরাপত্তার মতো নতুন চ্যালেঞ্জও সামনে আসছে।
তিনি আরও উল্লেখ করেন, তরুণ বিজ্ঞানীরাই দেশের ভবিষ্যৎ নির্মাতা এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিশাল জনমিতিক সুবিধা কাজে লাগিয়ে তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা গেলে তারা জাতীয় উন্নয়ন ও উদ্ভাবনের প্রধান চালিকাশক্তি হয়ে উঠবে।
অধ্যাপক মামুন আহমেদ তরুণ গবেষকদের প্রতি তিনটি বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। প্রথমত, তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি দেশের বাস্তব সমস্যার সমাধানে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে বিশেষ করে গ্রামীণ স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন এবং গবেষণাভিত্তিক স্টার্টআপ খাতে। দ্বিতীয়ত, দেশের ভাষা, সংস্কৃতি ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে প্রেক্ষিতভিত্তিক এআই উন্নয়ন করতে হবে, যাতে প্রযুক্তি বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।
তৃতীয়ত, গবেষণা ও উদ্ভাবনে ডেটা নিরাপত্তা, নৈতিকতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। পাশাপাশি উৎপাদনশীলতা বাড়াতে এআই-এর যথাযথ ব্যবহার এবং মানবিক সৃজনশীলতা বজায় রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন।
সমাপনী বক্তব্যে তিনি জানান, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এআই-ভিত্তিক উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ইউজিসি গবেষণা পরিবেশকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প, ‘ইম্প্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন (আইসিএসইটিইপি) প্রকল্প এবং বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের সুবিধা সর্বোচ্চ ব্যবহারের জন্য তিনি গবেষক ও বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ