ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিয়ে করলেন আবু বাকের মজুমদার, পাত্রী কে?
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। শুক্রবার (৩ এপ্রিল) তার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়, যেখানে সহযোদ্ধা ও সহপাঠীরা উপস্থিত ছিলেন।
পাত্রী রাফিয়া রেহনুমা হৃদিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জুলাই অভ্যুত্থানে তারা দুজনই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বর্তমানে হৃদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল সংসদের সহ-সভাপতি (ভিপি) এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে একই বিভাগের মাস্টার্স পর্যায়ে অধ্যয়নরত। হৃদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই সমন্বয়কের এই নতুন জীবনের শুরুতে সহযোদ্ধা ও সহপাঠীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিয়ের ছবি শেয়ার করে নবদম্পতির জন্য শুভকামনা জানান। একইভাবে সাবেক সমন্বয়ক আব্দুল কাদেরও তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা ও দোয়া প্রকাশ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত