ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জোড় দিনে অনলাইন, বিজোড় দিনে সরাসরি ক্লাস
নিজস্ব প্রতিবেদক: শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের ভাবনা নিয়ে নতুন এক পরিকল্পনার দিকে এগোচ্ছে সরকার। অনলাইন ও অফলাইন ক্লাস একসঙ্গে সমন্বয় করে শিক্ষাপ্রতিষ্ঠানে একটি হাইব্রিড পদ্ধতি চালুর বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে, যা শিক্ষার্থীদের অংশগ্রহণ ও প্রযুক্তিনির্ভর শিক্ষাকে আরও গতিশীল করতে পারে।
জানা গেছে, ৩১ মার্চ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি আরও জানায়, এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়নি। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বৈঠকে বিষয়টি চূড়ান্ত হতে পারে।
সূত্রের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত ব্যবস্থায় জোড় তারিখে অনলাইন ক্লাস এবং বিজোড় তারিখে অফলাইন ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো শুধুমাত্র অফলাইনেই পরিচালনার বিষয়ে সংশ্লিষ্টরা প্রাথমিকভাবে একমত হয়েছেন। তাদের মতে, এই পদ্ধতি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিক্ষার বিস্তার ঘটাতে সহায়ক হতে পারে। তবে বাস্তবায়নের আগে বিষয়টি আরও পর্যালোচনা করা হবে।
তথ্যমতে, চলমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সাপ্তাহিক ছুটি তিন দিন করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর মতো মোট আটটি পরিকল্পনা বিবেচনায় রয়েছে। এসব পরিকল্পনার মধ্যে কোনটি কার্যকর করা হবে, তা নিয়ে আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানিয়েছে, জ্বালানি সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি একদিন বাড়িয়ে তিনদিন করার পরিকল্পনাও রয়েছে। বিকল্প হিসেবে ওয়ার্ক ফ্রম হোম চালু করা বা অফিস সময়সূচিতে পরিবর্তন আনার বিষয়টিও আলোচনায় আছে।
সূত্র বলছে, ঘরে বসে কাজের সিদ্ধান্ত হলে কর্মকর্তা-কর্মচারীরা সপ্তাহে দুই দিন এ সুবিধা পেতে পারেন। পাশাপাশি স্কুলগুলোতে সপ্তাহে অন্তত তিন দিন অনলাইন ক্লাস চালুর পরিকল্পনাও করা হয়েছে। তবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এখনো নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সব দিক বিবেচনায়, জ্বালানি সাশ্রয় ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার একাধিক বিকল্প নিয়ে কাজ করছে। চূড়ান্ত সিদ্ধান্তের পরই স্পষ্ট হবে, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন এই পদ্ধতি কবে এবং কীভাবে বাস্তবায়ন করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ