ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
সরকারি প্রতিষ্ঠানের উন্নয়নে মাউশির বড় অঙ্কের বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষা ও প্রশাসনিক কাজ আরও বেগবান করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিশেষ অতিরিক্ত অর্থ বরাদ্দ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তরের বাজেট শাখা থেকে জারি করা সাম্প্রতিক এক আদেশের মাধ্যমে এই অর্থ ব্যয়ের আনুষ্ঠানিক অনুমোদন ও মঞ্জুরি প্রদান করা হয়েছে। মূলত প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, বিদ্যালয়ের অবকাঠামোগত সংস্কার, প্রয়োজনীয় সরঞ্জাম কেনাকাটা এবং দীর্ঘদিনের বকেয়া পাওনা মেটাতেই এই অর্থ ব্যয় করা হবে।
মাউশি জানিয়েছে, এই বরাদ্দের টাকা দিয়ে বিদ্যালয়গুলো ২০২৪-২৫, ২০২৩-২৪ এবং ২০২২-২৩ অর্থবছরের বকেয়া পাওনাদি পরিশোধ করার সুযোগ পাবে। ব্যয়ের খাতগুলোর মধ্যে রয়েছে—প্রশাসনিক কর্মকাণ্ড, জ্বালানি (পেট্রল, অয়েল ও লুব্রিকেন্ট), ভ্রমণ ও বদলি ভাতা, মুদ্রণ ও মনিহারি সামগ্রী, সাধারণ সরবরাহ ও কাঁচামাল এবং বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জামাদি। তবে আদেশে বিশেষভাবে সতর্ক করা হয়েছে যে, সদ্য সরকারি হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মাউশির পূর্বানুমোদন ছাড়া কোনো বকেয়া বেতন-ভাতা তুলতে পারবেন না। এছাড়া শ্রান্তিবিনোদন ছুটির ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানরা তাদের অধীনস্থদের ছুটি মঞ্জুর করবেন এবং প্রতিষ্ঠান প্রধানদের ছুটি মঞ্জুর করবে খোদ শিক্ষা অধিদপ্তর।
পুরো অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত সব আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। মাউশি স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই অর্থ খরচে ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম বা বিচ্যুতি ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যয় নির্বাহকারী কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান প্রধান ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। একইসাথে, আগামী ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে বরাদ্দের অব্যয়িত বা উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ