ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
শিক্ষা খাতে প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন নির্দেশনা জারি
নিজস্ব প্রতিবেদক: সরকারের নির্বাচনি অঙ্গীকার দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা খাতে জোরালো উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ উদ্দেশ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ একটি বিস্তারিত কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে, যার মাধ্যমে ধাপে ধাপে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে।
একইসঙ্গে এই পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণের জন্য প্রতি মাসে অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৯ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এ পাঠানো নির্বাচনি ইশতেহার অগ্রাধিকার সংক্রান্ত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সমন্বয় শাখার উপসচিব মোহাম্মদ ওবায়দুর রহমান স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রণীত এই কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
আদেশে আরও উল্লেখ করা হয়, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা ও কৌশল নির্ধারণ করা হয়েছে। এ অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অনুবিভাগ এবং অধীনস্থ দপ্তরগুলোকে তাদের দায়িত্বাধীন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ২৫ পৃষ্ঠার এই কর্মপরিকল্পনায় প্রতিটি খাতভিত্তিক বাস্তবায়ন কৌশল নির্ধারণ করা হয়েছে এবং তা কার্যকর করতে নিয়মিতভাবে অগ্রগতির তথ্য মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।
এ উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ মোট ১৩টি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে বলা হয়েছে, যাতে নির্ধারিত পরিকল্পনা সময়মতো বাস্তবায়ন করা সম্ভব হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ