ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি পাঁচ নির্দেশনা মন্ত্রণালয়ের
পবিত্র রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে আবারও প্রাণচাঞ্চল্যে ফিরছে দেশের শিক্ষাঙ্গন। আগামীকাল রবিবার থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে নিয়মিত পাঠদান। দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে আবারও জমে উঠবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
এই প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত রাখতে একগুচ্ছ জরুরি নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়, যাতে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা যায়।
শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ করণীয় নির্ধারণ করা হয়েছে—
১) ছুটি শেষে ক্লাস শুরু হওয়ার আগেই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে,
২) প্রতিদিন প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা বজায় রাখতে তদারকি কার্যক্রম জোরদার করতে হবে,
৩) প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে,
৪) প্রতিটি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও নিয়মিত বাগান পরিচর্যা নিশ্চিত করতে হবে,
৫) শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পরিবেশগত পরিচ্ছন্নতা সম্পর্কে নিয়মিত উদ্বুদ্ধ করতে হবে,
এই নির্দেশনাগুলোর মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন শিক্ষার পরিবেশ তৈরি করা।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল-কলেজের পাশাপাশি অধিকাংশ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়েও আগামীকাল থেকেই পাঠদান শুরু হবে। দীর্ঘ ছুটির পর একযোগে ক্লাস শুরু হওয়ায় শিক্ষা কার্যক্রমে আবারও গতি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
রমজান মাসজুড়ে বিদ্যালয়ে ছুটি থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় কিছুটা ঘাটতি তৈরি হয়েছে। সেই ঘাটতি পূরণে নিয়েছে বিশেষ উদ্যোগ। ছুটি শেষে ক্লাস শুরুর পর পরবর্তী ১০টি শনিবার, যা সাধারণত সাপ্তাহিক ছুটির দিন, সেগুলোতেও দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান চালু থাকবে।
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের শেখার ধারাবাহিকতা ফিরিয়ে আনা এবং পিছিয়ে পড়া অংশ দ্রুত পূরণ করার লক্ষ্য নিয়েছে সরকার।
দীর্ঘ ছুটির পর আবারও স্কুল-কলেজের ঘণ্টাধ্বনি, বন্ধুদের সঙ্গে আড্ডা, ক্লাসের ব্যস্ততা সব মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফিরছে প্রাণচাঞ্চল্য। একই সঙ্গে পরিচ্ছন্নতা ও সচেতনতার নতুন বার্তা নিয়ে শুরু হচ্ছে নতুন শিক্ষাজীবনের অধ্যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- ডিআর কঙ্গো বনাম ইংল্যান্ড: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- আজকের খেলার সময়সূচি (৩ জুলাই)
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- মির্জা ফখরুলের বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বললেন জামায়াত নেতা
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৭১৮, মোট আক্রান্ত ১ লাখ ১৩ হাজার
- এইচএসসি কেন্দ্রের ২০০ গজে প্রবেশে ডিএমপির নিষেধাজ্ঞা
- শেষ ১৬ তে ব্রাজিলের প্রতিপক্ষ কে, জানুন বিস্তারিত