ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে আবেদন শুরু, জানুন নিয়ম
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষ পদে বড় নিয়োগ কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শনিবার (২৮ মার্চ) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৪ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের জন্য আবেদন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও প্রকাশ করেছে সংস্থাটি।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে মোট ১২ হাজার ৯৫১ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হবে। এর মধ্যে স্কুল-কলেজে ৯ হাজার ৭০৮ জন, মাদ্রাসায় ৩ হাজার ১৩১ জন এবং কারিগরি প্রতিষ্ঠানে ১১২ জন নিয়োগ পাবেন।
আবেদনের ক্ষেত্রে যেসব বিষয় জানা জরুরি
আবেদন প্রক্রিয়ায় প্রতিটি প্রার্থী একটি ইনডেক্স নম্বর ব্যবহার করে কেবল একটি পদে একবারই আবেদন করতে পারবেন। আবেদন ফরমে লাল তারকা চিহ্নিত তথ্যগুলো অবশ্যই পূরণ করতে হবে এবং সব তথ্য ইংরেজিতে দিতে হবে।
প্রার্থীরা আবেদন প্রক্রিয়ার যেকোনো ধাপে লগআউট করে পরে আবার লগইন করে অসমাপ্ত আবেদন সম্পন্ন করতে পারবেন। এ সময় আগে দেওয়া তথ্য সংশোধনের সুযোগও থাকবে।
তবে আবেদন জমা দেওয়ার পর প্রতিটি আবেদনকারীর জন্য একটি ইউনিক ইউজার আইডি বা ট্র্যাকিং নম্বর প্রদান করা হবে, যার মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। ফি জমা দেওয়ার পর আর কোনো তথ্য পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকবে না।
এনটিআরসিএ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ না করলে আবেদনটি চূড়ান্ত বলে বিবেচিত হবে না। তাই আবেদন সম্পন্নের জন্য সময়মতো ফি প্রদান করা বাধ্যতামূলক।
এ ছাড়া আবেদন সংক্রান্ত কোনো জটিলতা বা সহায়তার প্রয়োজন হলে সংশ্লিষ্ট কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত