ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কৃষকদের সহায়তা করতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: কৃষি খাতের উন্নয়নকে দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, কৃষকদের সহায়তা ও উৎপাদন বাড়াতে সরকার ধারাবাহিকভাবে নানা উদ্যোগ গ্রহণ করছে।
তিনি জানান, কৃষকদের সুবিধা নিশ্চিত করতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান খুব শিগগিরই ‘কৃষক কার্ড’ চালু করার পরিকল্পনা নিয়েছেন। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে ও ন্যায্যমূল্যে সার, বীজ এবং কীটনাশক সংগ্রহ করতে পারবেন।
শুক্রবার সন্ধ্যায় দিনাজপুরের হাকিমপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং ফসলের ফলন বাড়ানোর ক্ষেত্রে এই ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষকদের পাশে থেকে সব ধরনের সহায়তা প্রদান অব্যাহত রাখবে।
তিনি আরও বলেন, ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’—এই লক্ষ্যকে সামনে রেখেই সরকার কৃষি খাতকে এগিয়ে নিতে কাজ করছে। দেশের খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত দিনাজপুর অঞ্চলে কৃষির উন্নয়নে সরকারিভাবে বিভিন্ন সহায়তা ও কৃষি বিভাগের পরামর্শ অব্যাহত রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি