ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
তেজগাঁও কলেজের ৭ দফা দাবি; সরকারিকরণসহ আরও যা রয়েছে
ডুয়া নিউজ : এবার রাজধানীর তেজগাঁও কলেজকে সরকারিকরণ করাসহ সাত দফা দাবি জানিয়েছে তেজগাঁও কলেজ ছাত্র অধিকার পরিষদ।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তেজগাঁও কলেজ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা।
তেজগাঁও কলেজ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাবের মাহমুদ এক লিখিত বক্তব্যে বলেন, "আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে, তেজগাঁও কলেজের সরকারি করণের দাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ স্মারকলিপি প্রদান করেছে এবং ক্যাম্পাসে চার দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি আয়োজন করেছে। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। প্রায় ২৮ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত এই কলেজটি ১৯৬১ সালের ২২ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোর মধ্যে এখানে সবচেয়ে বেশি বিষয় পড়ানো হয়। ২৮টি বিভাগের অধীনে প্রায় ২৬ হাজার শিক্ষার্থী শিক্ষা লাভ করছে। কলেজটির প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা ও গবেষণায় অসাধারণ সাফল্য অর্জন করেছে, যা এর মানকে আন্তর্জাতিকভাবে সুপ্রতিষ্ঠিত করেছে।
তারা বলেন, দেশের অনেক কলেজ জাতীয়করণ করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, প্রয়োজনীয় সব যোগ্যতা থাকা সত্ত্বেও রাজধানীর ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ তেজগাঁও কলেজ এখনো সরকারি হয়নি। একই সঙ্গে, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা এখানে বিদ্যা অর্জনের জন্য আসেন, কিন্তু তাদের থাকার কোনো ব্যবস্থা নেই। এটি অত্যন্ত উদ্বেগের বিষয়।
এ সময় শিক্ষার্থীরা ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো:
১) তেজগাঁও কলেজ সরকারিকরণ করা
২) ছাত্র সংসদ কার্যকর করা
৩) আবাসন সংকট নিরসন করা
৪) দ্রুত সময়ের মধ্যে শুন্য পদে শিক্ষক নিয়োগ দিতে হবে
৫) পরিবহন বৃদ্ধি করতে হবে
৬) ক্যান্টিনের খাবার মান বৃদ্ধি এবং দাম কমাতে হবে
৭ ক্যাম্পাসের প্রধান ফটক থেকে ভাসমান দোকান তুলে দিতে হবে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ