ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই: জ্বালানিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার তিন মাসের জ্বালানি মজুত নিশ্চিত করার পরিকল্পনা নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে কিছু অসাধু চক্র মজুতদারি ও কালোবাজারির চেষ্টা করছে। এসব অপতৎপরতা ঠেকাতে প্রশাসন সক্রিয় রয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় সরকারের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। তিনি বলেন, “মানুষের মধ্যে প্যানিক বায়িং শুরু হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে। কিছু গোষ্ঠী এই সুযোগ নেওয়ার চেষ্টা করছে।”
অন্যদিকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, বর্তমানে দেশে প্রায় এক মাসের মতো জ্বালানি মজুত রয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জ্বালানি পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
তিনি আরও বলেন, আগে সাধারণত ১৫ দিনের মজুত থাকলেও এখন তা বৃদ্ধি পেয়েছে। তবে সুনির্দিষ্ট পরিমাণ জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন। তার মতে, জনগণের মধ্যে আস্থা ফিরলে অযথা কেনাকাটার প্রবণতা কমে যাবে।
এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা করেছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। একই দিনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রাজস্ব আদায়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংক্রান্ত পাঁচটি অধ্যাদেশ আইন হিসেবে অনুমোদনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর