ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
শিক্ষাপ্রতিষ্ঠানকে পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ দেশের সব স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নতুন নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে ও সারাবছর নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ মার্চ) প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, শহর ও গ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার রাখার কার্যক্রম তদারকি করার জন্য একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নেতৃত্বে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে সম্পূর্ণ পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। প্রতিদিন নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখার পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি, বাগান পরিচর্যা এবং শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করার জন্য বিশেষ কার্যক্রম গ্রহণের কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন