ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যস্ত দিন
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক সপ্তাহের ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে। ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসেই কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশের মাধ্যমে তার কর্মদিবস শুরু হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, দিনের শুরুতেই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। এ সময় দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা ও বৈঠক অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় প্রধানমন্ত্রী রাজধানীর চিরচেনা সমস্যা ‘যানজট’ নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। এরপর দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ক কমিটির অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন তিনি।
বিকেলের কর্মসূচিতে প্রধানমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করবেন। দিনের শেষভাগে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একটি সমাপনী বৈঠকের মাধ্যমে তার ব্যস্ততম এই কার্যদিবস শেষ হওয়ার কথা রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা