ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
ফের আন্দোলনে যাচ্ছেন তিতুমীরের শিক্ষার্থীরা
ডুয়া ডেস্ক: ছাত্র-শিক্ষক ও শিক্ষাবিদদের কমিটি আগামী ৭ দিনের মধ্যে মন্ত্রণালয়ের দেয়া ৬ দফা আশ্বাস বাস্তবায়ন না হলে ‘তিতুমীর শিক্ষা সংস্কার-২৫’ এর জন্য কঠোর কর্মসূচির ডাক দিবে বলে জানিয়েছেন তিতুমীর ঐক্য নামক প্লাটফর্মের প্রতিনিধিরা।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে কলেজের অডিটোরিয়ামের সামনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এ কথা জানান।
তারা বলেন, যদিও মন্ত্রণালয় তাদের দাবি পূরণের জন্য আশ্বাস দিয়েছে। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। সংবাদ সম্মেলনের পর তারা মন্ত্রণালয়ের ৬ দফা দাবিগুলো বাস্তবায়ন নিশ্চিত করার জন্য একটি প্রতিনিধি দল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে গেছেন।
তাদের ৬ দফা দাবিগুলো হলো— ছাত্র-শিক্ষক-শিক্ষাবিদদের প্রতিনিধি কমিটির মাধ্যমে স্বতন্ত্র তিতুমীর কাঠামো গঠন; ছাত্র-শিক্ষক-শিক্ষাবিদদের প্রতিনিধি কমিটির মাধ্যমে ২০২৪-২৫ সালের ভর্তি কার্যক্রম পরিচালনা এবং সেখানে ন্যূনতম দুটি আন্তর্জাতিক বিষয়, ল এবং সাংবাদিকতা বিষয় সংযুক্ত করা; সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান পাঠদানকারী অভিজ্ঞতাসম্পন্ন পিএইচডি শিক্ষক নিয়োগের মাধ্যমে অস্থায়ীভাবে সংকট নিরসন করে আরো ১৫১ জন শিক্ষা ক্যাডার নিয়োগ; আন্তর্জাতিক মানের গবেষণাগার ও শিক্ষার্থীদের শতভাগ আবাসিকের জন্য টিএন্ডটি, রাজউকসহ অন্যান্য সরকারি জমি শিক্ষা খাতে বরাদ্দ দেয়া; যাতায়াত ব্যবস্থার সংকট কাটাতে ন্যূনতম ২০টি লাল বাস প্রদান; এবং আন্তর্জাতিক মানের লাইব্রেরি প্রতিষ্ঠা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা