ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
গ্রাম আদালত আইন নিয়ে হাইকোর্টের রুল জারি
নিজস্ব প্রতিবেদক: গ্রাম আদালত আইন, ২০০৬–এর সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। আইনটি কেন অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করা হবে না—এ মর্মে রুল জারি করেছেন আদালত।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে আইন সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি গ্রাম আদালত আইন, ২০০৬–এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। ওই আবেদনে আইনটিকে সংবিধানবিরোধী দাবি করে তা বাতিলের নির্দেশনা চাওয়া হয়। অ্যাডভোকেট ইশরাত হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেন।
রিটে উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে বিচারিক ক্ষমতা প্রয়োগ সংবিধানের ২২ অনুচ্ছেদে বর্ণিত বিচার বিভাগের স্বাধীনতা ও নির্বাহী বিভাগ থেকে পৃথক থাকার নীতির সঙ্গে সাংঘর্ষিক। রাজনৈতিকভাবে সম্পৃক্ত জনপ্রতিনিধিদের হাতে ফৌজদারি ও দেওয়ানি বিষয়ে বিচার দেওয়ার সুযোগ ন্যায়বিচারের কাঠামোকে দুর্বল করতে পারে বলেও এতে বলা হয়েছে।
আবেদনকারী আরও বলেন, সংবিধানের ৩৫(৩) অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিক স্বাধীন ও নিরপেক্ষ আদালতে বিচার পাওয়ার অধিকার রাখেন। কিন্তু গ্রাম আদালতে প্রশিক্ষিত বিচারক না থাকা, প্রমাণ আইন ও কার্যবিধির পূর্ণ প্রয়োগ না হওয়া এবং আইনজীবীর সীমিত অংশগ্রহণের কারণে সেই অধিকার ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
এছাড়া ভৌগোলিক ভিত্তিতে পৃথক বিচারব্যবস্থা চালু থাকায় নাগরিকদের সমতার অধিকারও ক্ষুণ্ন হতে পারে—এমন যুক্তি তুলে ধরা হয়েছে রিটে। সংবিধানের ৭, ২২, ২৭, ৩১, ৩৩, ৩৫, ১০৯ ও ১১৬ক অনুচ্ছেদের আলোকে আইনটিকে অসাংবিধানিক ঘোষণা করতে রুল জারির আবেদন জানানো হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত