ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
'প্রকৃত অপরাধীদের আইনের মুখোমুখি হয়ে প্রাপ্য সাজা পেতে হবে'
নিজস্ব প্রতিবেদক: দায়িত্ব গ্রহণের পরপরই বিচার প্রক্রিয়ায় কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, নিরপরাধ কেউ হয়রানির শিকার হবেন না, তবে প্রকৃত অপরাধীদের অবশ্যই আইনের মুখোমুখি হয়ে প্রাপ্য সাজা পেতে হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
আমিনুল ইসলাম জানান, এদিন থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালের দায়িত্বভার গ্রহণ করেছেন এবং এখানকার সব কার্যক্রম তদারকি করবেন। তিনি বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের জন্য স্পষ্ট বার্তা—কেউ যদি অন্যায় না করে থাকেন, প্রসিকিউশনের মাধ্যমে তাকে কোনো ধরনের হয়রানি করা হবে না। কিন্তু প্রকৃত অপরাধীদের ক্ষেত্রে আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করা হবে।
নতুন দায়িত্বকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের প্রত্যাশা মাথায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করবেন। একইসঙ্গে দক্ষতা, জ্ঞান ও পেশাদারিত্ব দিয়ে মামলাগুলো পরিচালনা করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
চিফ প্রসিকিউটর আরও বলেন, বিচার কার্যক্রমে ব্যক্তিগত বিদ্বেষ বা প্রতিহিংসার কোনো স্থান থাকবে না। আইন ও ন্যায়বিচারের মানদণ্ড অনুসরণ করেই সব মামলা পরিচালিত হবে এবং কারও প্রতি পক্ষপাতমূলক আচরণ করা হবে না।
চলমান বিচারপ্রক্রিয়া নিয়ে তিনি বলেন, মামলার গতি কমার কোনো সুযোগ নেই; বরং প্রসিকিউশনের সক্রিয় ভূমিকার মাধ্যমে বিচার আরও দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। দেশের আইনের শাসন শক্তিশালী করতেই এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল