ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আইনমন্ত্রীর একান্ত সচিব হলেন বিচারক সাজ্জাদুর রহমান
নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হিসেবে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাজ্জাদুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পেয়ে তিনি ইতোমধ্যে সচিবালয়ে যোগ দিয়ে কাজ শুরু করেছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন শুরু করেন তিনি। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সহকর্মীরা তাকে শুভেচ্ছা ও স্বাগত জানান।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি তার নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে মন্ত্রীর একান্ত সচিব হিসেবে পদায়নের কথা উল্লেখ করা হয়।
জানা গেছে, আইন ও বিচার বিভাগ থেকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে বদলি-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছিল। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রকাশিত সেই প্রজ্ঞাপনে উপ-সচিব (প্রশাসন-১) এ.এফ.এম গোলজার রহমান স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রীর সদয় অভিপ্রায় এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের ভিত্তিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তা মো. সাজ্জাদুর রহমানকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে তার পূর্বের কর্মস্থল থেকে সরিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে একান্ত সচিব পদে নিয়োগ ও বদলি করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্বে বহাল থাকবেন।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন মো. আসাদুজ্জামান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি