ঢাকা, মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘বিশ্বমঞ্চে মর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করবে বাংলাদেশ’
নিজস্ব প্রতিবেদক: জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা নতুন সরকার বিশ্বমঞ্চে এক আত্মবিশ্বাসী ও মর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণের অঙ্গীকার করেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সাথে গুরুত্বপূর্ণ এক সভার পর নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ স্পষ্ট করেছেন যে, এখন থেকে বাংলাদেশের কূটনৈতিক পথচলা হবে মাথা উঁচু করে।
দেশের পররাষ্ট্রনীতির ভিত্তি প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, “গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেমন হওয়া উচিত, বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে, কথা বলবে এবং সম্পর্ক এগিয়ে নেবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আসার কারণে সেই মেরুদণ্ড এখন শক্ত হয়েছে।” প্রতিমন্ত্রী মনে করেন, এই গণরায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
সাধারণ মানুষের বিদেশে যাতায়াতের পথে বড় বাধা হয়ে দাঁড়ানো ভিসা সমস্যার সমাধানেও দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। শামা ওবায়েদ বলেন, “ভিসা সংক্রান্ত সমস্যাগুলো সম্পর্কে সরকার অবগত রয়েছে এবং কীভাবে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান করা যায়, সে বিষয়ে কাজ চলছে। দীর্ঘদিন পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নতুনভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে চায়।”
বিদেশের মাটিতে দেশের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে ‘বাংলাদেশ ফার্স্ট’ প্রতিশ্রুতি দিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিটি নাগরিকের স্বার্থকে সামনে রেখে কূটনৈতিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হবে।” মূলত আত্মমর্যাদা এবং জাতীয় উন্নয়নই হবে নতুন সরকারের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের ঈদের শুভেচ্ছা
- বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- জেনে নিন ঈদুল আযহার নামাজের নিয়ম