ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনার সুযোগ থাকবে না: সমাজকল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সরকারের নতুন সামাজিক সুরক্ষা উদ্যোগ হিসেবে চালু হতে যাওয়া ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের রাজনৈতিক সুপারিশ বা পক্ষপাত চলবে না বলে স্পষ্ট জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার সুযোগ থাকবে না এবং পুরো প্রক্রিয়াটি হবে স্বচ্ছ। পাশাপাশি এ কার্যক্রমে কোনো মধ্যস্বত্বভোগী যুক্ত হওয়ার সুযোগও রাখা হবে না বলে জানান তিনি।
তিনি আরও বলেন, নতুন এই কার্ড চালু হলেও বর্তমানে চলমান বিভিন্ন সামাজিক ভাতা কর্মসূচি আগের মতোই বহাল থাকবে।
অন্যদিকে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ জানান, কত দ্রুত ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করা যায়—এ বিষয়েই মূলত সভায় আলোচনা হয়েছে। সরকারের লক্ষ্য, আসন্ন ঈদের আগেই পরীক্ষামূলকভাবে (পাইলট ভিত্তিতে) কিছু এলাকায় এই কর্মসূচি চালু করা। কতজন উপকারভোগী থাকবে এবং কীভাবে বাস্তবায়ন হবে—তা দুই-এক দিনের মধ্যেই চূড়ান্ত করা হতে পারে।
এদিকে প্রকল্পের প্রাথমিক ধাপে হতদরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে কোন জেলায় কতজন উপকারভোগী থাকবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পূর্বে করা জরিপের ভিত্তিতে কয়েকটি জেলা ও উপজেলার তালিকা প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করা হয়।
ফ্যামিলি কার্ডের সুবিধা সম্পর্কে জানতে চাইলে কর্মকর্তারা জানান, এর আওতায় সরাসরি নগদ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে, বিশেষ করে নারীদের হাতে অর্থ পৌঁছে দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল