ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
দেড় ঘণ্টার অধিক সময় ধরে চলছে দুই কলেজের সংঘর্ষ
ডুয়া নিউজ : প্রায় দেড় ঘণ্টার অধিক সময় ধরে ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের সংঘর্ষ থেকে নিবৃত্ত করার চেষ্টা করলেও তাদেরকে আটকাতে পারছেন না।
আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর থেকে শুরু হওয়া সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ এখনও চলছে।
সর্বশেষ জানা গেছে, ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডি ৩ নম্বর সড়কের ট্রাফিক পুলিশ বক্সের সামনে অবস্থান নিয়েছেন। তারা ইট নিক্ষেপ করে ঢাকা সিটি কলেজের সামনে চলে আসছেন। বিপরীতে সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন ধানমন্ডি ২ নম্বর সড়ক ও কলেজের ভেতরে। কিছু সময় পর পর ইট নিক্ষেপ করে তারাও পাল্টা ধাওয়া দিচ্ছেন আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের দিকে। এসময় বেশ কয়েক দফায় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের দুই পক্ষের শিক্ষার্থীদের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে দেখা যায়। তবে শিক্ষার্থীরা পুলিশকে উপেক্ষা করেই ধাওয়া পাল্টা-ধাওয়া চালিয়ে যাচ্ছেন।
সংঘর্ষের কারণ সম্পর্কে জানা গেছে, গত কয়েকদিন ধরেই বুলিং ও স্লেজিংয়ের জের ধরে ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে মনোমালিন্য চলছিল। এর জেরে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষিপ্তভাবে হাতাহাতিতে জড়িয়েছেন।
ধানমন্ডি আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, আজ সিটি কলেজের কিছু শিক্ষার্থী আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেছে এবং স্লেজিং করেছে। যার জেরেই পরবর্তী সময়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে উঠেছেন।
এদিকে, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলা এই সংঘর্ষের কারণে বিকেল থেকেই মিরপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বিশ্বকাপ জিতে দেশে ফিরল স্পেন, রাজকীয় সংবর্ধনা
- মেসির সঙ্গে অবিচার করল আর্জেন্টিনা
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির অশ্রু দেখে যা বললেন স্পেন অধিনায়ক রদ্রি