ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
সিটি ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
ডুয়া নিউজ : রাজধানীর সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর সায়েন্সল্যাব এলাকা।
আজ রবিবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এ সংঘর্ষ শুরু হয়। তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ সম্পর্কে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল চারটার দিকে আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠি নিয়ে ঢাকা সিটি কলেজের সামনে এসে অবস্থান নেন। পরে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে আঘাত করে ঢাকা সিটি কলেজের নামফলক খুলে ফেলেন। এ ঘটনায় সিটি কলেজের শিক্ষার্থীরাও বিক্ষুব্ধ হয়ে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে পুরো এলাকাজুড়ে আতঙ্ক তৈরি হয়। তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় মিরপুর সড়কের যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
ঘটনার শুরু থেকেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে স্থানীয় থানা পুলিশ। পরে ডিএমপির অতিরিক্ত পুলিশ সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো দুই পক্ষকে ধাওয়া পাল্টা-ধাওয়া থেকে নিবৃত করা যায়নি।
যদিও ঠিক কোন ঘটনার জের ধরে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে এ বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য কোনো পক্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে পাওয়া যায়নি।
ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষেরই বেশ কয়েকজন শিক্ষার্থীকে আহত হতে দেখা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা