ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইসির অনুমতির পরও হাইকোর্টে স্থগিত বায়রার নির্বাচন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) ২০২৬–২০২৮ মেয়াদি কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ১৭ জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা আপাতত স্থগিত থাকছে আদালতের আদেশে।
বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী খান মাহমুদুল হাসান।
এর আগে নির্বাচন কমিশন (ইসি) নির্ধারিত আচরণবিধি অনুসরণের শর্তে বায়রার এই নির্বাচন আয়োজনের অনুমতি দিয়েছিল। গতকাল দেওয়া সেই অনুমতিপত্রে ২০২৬–২০২৮ মেয়াদি কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজনের সবুজ সংকেত পাওয়া যায়।
ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠিতে জানানো হয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) এবং বায়রার প্রশাসককে নির্বাচন আয়োজন সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তবে বিষয়টি ঘিরে তৈরি হয় বিতর্ক। কারণ, জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত রাখতে এর আগে নির্বাচন কমিশন দেশের সব পেশাজীবী সংগঠনসহ অন্যান্য সংগঠনকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো ধরনের সাংগঠনিক নির্বাচন না করার নির্দেশ দিয়েছিল। গত ১২ জানুয়ারি এ নির্দেশনা জারি করা হয়।
কিন্তু সেই নির্দেশনার মাত্র দুই দিন পরই বায়রাকে নির্বাচন আয়োজনের অনুমতি দেওয়ায় প্রশ্ন ওঠে। ইসির চিঠিতে উল্লেখ করা হয়েছিল, আচরণবিধি মানা সাপেক্ষে ১৭ জানুয়ারি নির্বাচন আয়োজন করা যাবে।
অনুমোদন অনুযায়ী, বায়রার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগারগাঁওয়ের শেরে বাংলা নগরে অবস্থিত বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের (বিসিসিসি) সেলিব্রিটি হলে। নির্বাচন কমিশন এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছিল।
কিন্তু হাইকোর্টের সর্বশেষ আদেশে সেই নির্বাচন আপাতত স্থগিত হয়ে গেল।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর