ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে তারা অবরোধ কর্মসূচি শুরু করেন। এই কারণে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল ব্যাহত রয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর হালনাগাদ খসড়া অনুমোদন এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে অধ্যাদেশ জারি করা উচিত।
এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) শিক্ষার্থীরা একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত এই আইনের খসড়া গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল। পরে বিভিন্ন পরামর্শ সভার মাধ্যমে খসড়াটি হালনাগাদ করা হয়েছে।
শিক্ষার্থীরা আরও জানান, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচিতে মন্ত্রণালয় জানিয়ে দিয়েছিল, জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারি হবে। কিন্তু এখন পর্যন্ত কোনো অগ্রগতি না হওয়ায় তারা বাধ্য হয়ে অবরোধে নেমেছেন।
তবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদনে ইতোমধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মন্ত্রণালয় জানায়, প্রশাসনিক উৎকর্ষ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের যৌক্তিক চাহিদা পূরণের জন্য অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। পরবর্তী ধাপে এটি মন্ত্রীপরিষদ বিভাগের নীতিগত সম্মতি এবং লেজিসলেটিভ বিভাগের ভেটিং শেষে উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত