ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নির্বাচনের আগে ও পরে রোহিঙ্গা ক্যাম্প ‘সিল’ করার নির্দেশ ইসির
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কঠোর নিরাপত্তার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের আগে ও পরের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্পগুলো পুরোপুরি ‘সিল’ করে রাখা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল’-এর এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ইসি সানাউল্লাহ সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়ে বলেন, “ভোটের সময় রোহিঙ্গারা যেন কোনোভাবেই মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করতে না পারে এবং কোনো পক্ষ যাতে তাদের অপরাধমূলক কাজে ব্যবহার করতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে।”
নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে এখন থেকেই যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু হবে জানিয়ে তিনি বলেন, এই অপারেশনের প্রধান লক্ষ্য থাকবে তিনটি—অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং নির্বাচনী আচরণবিধির বড় ধরনের ব্যত্যয় রোধ করা।
নির্বাচনের গুরুত্ব তুলে ধরে ইসি সানাউল্লাহ বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে অনৈতিক প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই। কেউ ক্ষুব্ধ হলে আইনের আশ্রয় নেবেন, কিন্তু গায়ের জোরে বা পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনের পরিবেশ নষ্ট করা যাবে না।”
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কক্সবাজারে নিয়োজিত পুলিশ, বিজিবি, র্যাবসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল