ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২
‘খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসাই বিএনপিকে বিজয়ী করবে’
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চেয়ারপারসন খালেদা জিয়ার চলে যাওয়া আসন্ন নির্বাচনের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। বরং তিনি মনে করেন, খালেদা জিয়ার চলে যাওয়ার ফলে সারাদেশে সাধারণ মানুষের মধ্যে যে ভালোবাসা ও আবেগ তৈরি হয়েছে, তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বিজয়ে আরও শক্তিশালী ভূমিকা রাখবে। তিনি বলেন, “বিপুল ভোটে বিএনপি বিজয়ের মাধ্যমে জনগণের কল্যাণমুখী সরকার গঠন করবে।”
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ছারছীন দরবার শরিফের পীর সাহেব হযরত শাহ মোহাম্মদ মোহেবুল্লাহসহ অন্যান্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন মহাসচিব।
মির্জা ফখরুলের বক্তব্যে উঠে আসে, খালেদা জিয়ার চলে যাওয়ার ফলে তারেক রহমানের ওপর চাপ তৈরি হবে কি না, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনৈতিক দর্শন, আমাদের নেত্রী খালেদা জিয়া সেই দর্শন ও পতাকাকে সারাজীবন এগিয়ে নিয়ে গিয়েছেন। জনগণের কাছে জনপ্রিয় ও গ্রহণযোগ্য করেছেন। তারেক রহমান এটি গুরু দায়িত্ব হিসেবে সামনে এগিয়ে নিয়ে যাবেন এবং আরও শক্তিশালী করবেন।”
তিনি আরও উল্লেখ করেন, “আমাদের নেত্রী জীবনের শেষ দিন পর্যন্ত অসুস্থ থেকেও দেশ ছেড়ে যাননি। চিকিৎসার জন্যও বিদেশ যেতে চাননি। জনগণ এসবই দেখেছে। গণতন্ত্র ও দেশের মানুষের প্রতি তার ভালোবাসা এবং অবদান মানুষ উপলব্ধি করেছে। সেই কারণেই তার জানাজায় অংশ নিতে সারাদেশ থেকে মানুষ পাগলের মতো ছুটে এসেছে। এগুলোই জনগণের প্রতি তার ভালোবাসার প্রতিফলন।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার চলে যাওয়ার মধ্য দিয়ে মানুষের মনে যে আবেগ ও ভালোবাসা তৈরি হয়েছে, সেটিই বিএনপির নির্বাচনী বিজয়ে আরও শক্তিশালী ভূমিকা রাখবে।
এই সময় উপস্থিত ছিলেন, ছারছীন দরবার শরিফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন, মীর্জা নুরুর রহমান বেগ, নায়েবে আমির বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ড. সৈয়দ শারাফত আলী, নাযেমে আলা বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মির্জা শোয়েবুর রহমান বেগ, সদস্য মজলিসে আমেলা, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মাওলানা হেমায়েত বিন তৈয়ব, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবিতে স্নাতক ফলাফলের ভিত্তিতে বৃত্তি, যারা আবেদন করতে পারবেন
- ঢাবি উপাচার্য পদের আলোচনায় দুই নারী শিক্ষক
- কে হচ্ছেন ঢাবির পরবর্তী উপাচার্য, আলোচনায় ৬ অধ্যাপকের নাম
- ফ্যামিলি কার্ডের জন্য যেভাবে আবেদন করবেন
- টি-টোয়েন্টি বিশ্বকাপ: সুপার এইটের দুই গ্রুপ ও পূর্ণাঙ্গ সূচি দেখুন এখানে
- সুন্নাহ মেনে সেহরি খাওয়ার সময় ও বিশেষ কিছু নিয়ম
- পবিত্র রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন সময়সূচি প্রকাশ
- রমজান মাসের ছুটি নিয়ে যা জানাল মাউশি
- কাল থেকে বন্ধ সব স্কুল, রমজানে ছুটির নতুন প্রজ্ঞাপন
- দুর্ঘটনার কবলে মেসুত ওজিল ও বিলাল এরদোয়ানের গাড়িবহর
- হেটমায়ারের ঝড়ে কপাল পুড়ল জিম্বাবুয়ের, গড়ল রেকর্ড
- রমজানের প্রথম দিনেই ভূমিকম্পে কাঁপল দেশ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে রবি
- ২৪ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- চলছে বাংলাদেশ বনাম ভারতের জমজমাট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন