ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
৫ দাবি নিয়ে ইডেন কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য অধ্যাদেশকে ঘিরে সহশিক্ষা বাস্তবায়নের পরিকল্পনার বিরোধিতা করে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা কলেজের স্বতন্ত্রতা রক্ষার দাবিতে সড়ক অবরোধ করেছেন।
বুধবার বেলা সোয়া ১১টার দিকে কলেজের ২ নম্বর গেটের সামনে, আজিমপুর-নীলক্ষেত সড়কে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
অবরোধকালে শিক্ষার্থীরা ‘তোমার দাবি আমার দাবি, ৫ দফা’, ‘সহশিক্ষার ঠিকানা, ইডেন কলেজে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেয়।
শিক্ষার্থীদের দাবির মূল পয়েন্টগুলো হলো-
ইডেন কলেজকে কেবলমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখা হোক।
কলেজের কোনো ডিপার্টমেন্ট বিলুপ্ত করা যাবে না।
বিশ্ববিদ্যালয়ের সময়সূচি ১টা থেকে ৭টা না রেখে ২৪ ঘণ্টা চালু রাখা হোক।
ইডেনকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাখা হোক, ইন্টারমিডিয়েট প্রোগ্রাম চালু করা যাবে না।
ইডেন কলেজ মহিলা বিশ্ববিদ্যালয় হিসেবে বিবেচিত হোক এবং শুধুমাত্র একটি ফ্যাকাল্টিতে সীমাবদ্ধ করা যাবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত