ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজের শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা আজ (সোমবার) বেলা সোয়া ১১টার দিকে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা শুরু করেছেন।
প্রথমে নীলক্ষেত এলাকা থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে রওনা দেন। অল্প সময়ের মধ্যেই তাদের সঙ্গে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরাও যুক্ত হন। এরপর পলাশী হয়ে বকশীবাজারে পৌঁছে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা যোগ দেন পদযাত্রায়।
একই সময়ে কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরাও শিক্ষা ভবনের পথে রওনা দেন। পাশাপাশি সরকারি তিতুমীর কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরাও নিজ নিজ অবস্থান থেকে একত্র হয়ে এই পদযাত্রায় অংশ নিচ্ছেন।
এদিকে শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে পুরো এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য, প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও সাঁজোয়া যান।
শিক্ষার্থীদের অভিযোগ, সরকার ঘোষিত প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় আইন বাস্তবায়নের কোনো নির্দিষ্ট রোডম্যাপ এখনো নেই। এতে তারা চরম অনিশ্চয়তায় রয়েছেন।
এক শিক্ষার্থী বলেন, “আমরা আর কোনো বিলম্ব চাই না। বিশ্ববিদ্যালয় যে কাঠামোতেই হোক, সংশ্লিষ্টদের মতামত নিয়ে দ্রুত অধ্যাদেশ জারি করতে হবে।”
অপর এক শিক্ষার্থী বলেন, “অধ্যাদেশ জারির দিনক্ষণ না জানালে শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে না। আমরা অধ্যাদেশের নিশ্চয়তা চাই।”
প্রসঙ্গত, চলতি বছরের ২৬ মার্চ সরকার ঘোষণা দেয়— রাজধানীর সাত সরকারি কলেজকে একত্র করে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় গঠন করা হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর নাম প্রস্তাব করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। কলেজগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে