ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থী হাতাহাতি
নিজস্ব প্রতিবেদক: ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা সোমবার (১৩ অক্টোবর) শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা শুরু করার আগে ঢাকা কলেজ প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। ধস্তাধস্তির এক পর্যায়ে শিক্ষকদের অভিযোগে এক শিক্ষার্থীকে কমনরুমে আটকে রাখা হয়। পরে খবর পেয়ে অন্যান্য শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে তাকে মুক্ত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা পদযাত্রায় অংশ নিতে জড়ো হচ্ছিলেন। এ সময় শিক্ষকদের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে ঢাকা কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরহাদ রেজা ‘দালাল’ শব্দ ব্যবহার করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এবং কয়েকজন শিক্ষক তাকে কমনরুমে নিয়ে যান। পরে সহপাঠীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে তাকে মুক্ত করেন। কলেজ প্রশাসনের বরাত দিয়ে জানানো হয়েছে, ঘটনার পরে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
এরপর শিক্ষার্থীরা নির্ধারিত সময় অনুযায়ী পদযাত্রায় অংশ নেন। সকাল সোয়া ১১টার দিকে নীলক্ষেত থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবনের দিকে রওনা হন। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ সদস্য এবং প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও সাঁজোয়া যান।
শিক্ষার্থীরা জানান, সরকার ঘোষিত বিশ্ববিদ্যালয় আইনের দ্রুত বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় তারা গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। একজন শিক্ষার্থী বলেন, “আমরা আর কোনো বিলম্ব চাই না। বিশ্ববিদ্যালয় যে মডেলেই হোক, অংশীজনদের মতামতের আলোকে দ্রুত খসড়া হালনাগাদ করে অধ্যাদেশ জারি করতে হবে।”
প্রসঙ্গত, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাতটি সরকারি কলেজকে একত্রিত করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নির্ধারণ করেছে। এই কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- প্রকাশিত হলো ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফলাফল, দেখুন এখানে
- পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ: আবেদনের যোগ্যতা ও নিয়মাবলী
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- সেশনজটমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবির যুগান্তকারী ‘লস রিকভারি প্ল্যান’
- হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- ফুটবল এশিয়ান কাপ: বাংলাদেশ দল যে গ্রুপে-দেখুন ম্যাচের সময়সূচী