ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজনৈতিক সংস্কারে বাংলাদেশকে সহায়তায় কমনওয়েলথ
আগামী বছরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংস্কারে বাংলাদেশকে সহায়তা করতে কমনওয়েলথ আগ্রহ প্রকাশ করেছে। এই বিষয়ে লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে সংস্থাটির মহাসচিব শার্লি আয়র্কর বোচওয়ে বলেন, বাংলাদেশ যদি বিশেষ করে সাংবিধানিক সংস্কারের জন্য সহযোগিতা চায় তবে কমনওয়েলথ সাহায্যের জন্য প্রস্তুত।
তিনি জানান, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সদস্য রাষ্ট্রগুলোকে সহায়তা করা আগামী পাঁচ বছরের জন্য কমনওয়েলথের অন্যতম প্রধান অগ্রাধিকার। একই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সংগ্রামে সহায়তাও সংগঠনের গুরুত্বপুর্ণ লক্ষ্য।
বোচওয়ে জানান, কমনওয়েলথের সদস্য দেশগুলোর মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানে প্রায় ৮৫০ বিলিয়ন মার্কিন ডলার যা আগামী কয়েক বছরে কমপক্ষে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত অনেক ছোট সদস্য দেশকে জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার পেতে সহায়তা করা হবে।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস কমনওয়েলথ মহাসচিবকে ক্রীড়া খাতে সম্ভাবনা অনুসন্ধান এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সামাজিক দৃষ্টিভঙ্গিও বহন করে। তরুণ ক্রীড়াবিদদের উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে এবং ক্রীড়ার মাধ্যমে কমনওয়েলথ স্মরণীয় হয়ে উঠতে পারে।
বোচওয়ে আরও জানান, চলতি মাসে তারা ঢাকায় একটি যুব প্রোগ্রাম আয়োজন করবে। কমনওয়েলথের ১.৫ বিলিয়ন জনগণের মধ্যে তরুণদের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত করার জন্য কাজ চলছে এবং কমনওয়েলথ বৃত্তিগুলো পুনর্গঠনের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬