ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
'সহজক্যাশ' নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে, 'সহজক্যাশ লিমিটেড' নামে কোনো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) চালুর আবেদন গৃহীত হয়নি এবং এ ধরনের কোনো অনুমোদন প্রক্রিয়াধীনও নেই। কেন্দ্রীয় ব্যাংক এই প্রতিষ্ঠানের সঙ্গে যেকোনো ধরনের লেনদেন বা প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে জনসাধারণকে সচেতন ও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।
সোমবার (৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এই তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি বিভিন্ন জাতীয় পত্রিকায় সহজক্যাশ লিমিটেডের নামে একটি চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে আসে। ওই বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল যে, সহজক্যাশ লিমিটেড 'প্রাক-পরিচালন পর্যায়ে রয়েছে' এবং 'এমএফএস চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রাপ্তির প্রক্রিয়ায় রয়েছে'। বাংলাদেশ ব্যাংক এই দাবিকে মিথ্যা উল্লেখ করে জানায়, সহজক্যাশ লিমিটেডের নামে এমএফএস চালুর কোনো আবেদনই তাদের দ্বারা গৃহীত হয়নি এবং এর অনুমোদনও প্রক্রিয়াধীন নেই।
জনসাধারণের স্বার্থে এই সতর্কবার্তা জারি করে কেন্দ্রীয় ব্যাংক আরও বলেছে যে, সহজক্যাশ লিমিটেডের সঙ্গে লেনদেন বা প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে